1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

নোয়াখালী সিটি করপোরেশন' চাই: প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 13-08-2026 ইং
  • 11165 বার পঠিত
ad728

নোয়াখালী: ঐতিহ্যবাহী নোয়াখালী জেলাকে দ্রুত ‘সিটি করপোরেশন’ ঘোষণা ও বাস্তবায়নের তাগিদ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরে একটি স্মারকলিপি দিয়েছে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের হাতে এই আবেদনপত্রটি তুলে দেওয়া হয়।

এনইউজে সভাপতি লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও উপদেষ্টা মো. মাসুদ পারভেজের যৌথ নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন।

এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে জানানো হয়, সুপ্রাচীন জেলা নোয়াখালীর সদর দপ্তর মাইজদীকে কেন্দ্র করে প্রস্তাবিত এই সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করা হয়েছে ৫৭.৬৫ বর্গকিলোমিটার, যেখানে প্রায় ৪ লাখ ৫৭ হাজার ৮৭৯ জন মানুষ বসবাস করেন।

নোয়াখালী ও চৌমুহনী পৌরসভার দূরত্ব মাত্র ৬ কিলোমিটার এবং স্থান দুটি চার লেনের আধুনিক সড়ক দ্বারা সংযুক্ত।

এ ছাড়া এই অঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ২৫০ শয্যার হাসপাতাল, বিসিক শিল্পনগরী ও অর্থনৈতিক অঞ্চলসহ একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামো বিদ্যমান।

সাংবাদিক নেতারা উল্লেখ করেন, নোয়াখালী পৌরসভা, চৌমুহনী পৌরসভা, কাদির হানিফ ইউনিয়ন, একলাশপুর ইউনিয়ন এবং নোয়ান্নই ইউনিয়নের একাংশকে সমন্বয় করে সিটি করপোরেশন গঠিত হলে পুরো জেলার অর্থনৈতিক ও নাগরিক জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

এ বিষয়ে গত ১ মার্চ (২০২৬) স্থানীয় সরকার বিভাগে প্রয়োজনীয় নথি পাঠিয়েছেন জেলা প্রশাসক।

সর্বস্তরের মানুষের এই প্রাণের দাবি দ্রুত বাস্তবায়ন হলে নোয়াখালীর সার্বিক অবকাঠামোগত উন্নয়ন বেগবান হবে বলে আশা করছেন এনইউজে নেতৃবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..