দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন তৎপরতা শুরু হয়েছে।
বাছাই পর্ব সফলভাবে পার করে ভোটের মাঠে টিকে রইলেন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী জোট ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।
রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন পরিচালনা কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দুটি মনোনয়নপত্রই আইনসিদ্ধ হিসেবে অনুমোদন দেন।
তফসিল অনুযায়ী ১৮ আগস্টের পর পরিষ্কার হবে এটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে নাকি একক প্রার্থী চূড়ান্ত হচ্ছেন।
শেষ পর্যন্ত নির্বাচন গড়ালে ২০ আগস্ট জাতীয় সংসদে সংসদ সদস্যদের ভোটাভুটির মাধ্যমে নির্ধারিত হবে দেশের শীর্ষ সাংবিধানিক পদের অধিকারী।