1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ডারউইনে ইতিহাস: অস্ট্রেলিয়াকে সব সেশনে চেপে ধরে বাংলাদেশের মহাকাব্যিক জবাব

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 16-08-2026 ইং
  • 10781 বার পঠিত
ad728

প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার পর গুঞ্জন উঠেছিল—ডারউইন টেস্ট কি দুই না তিন দিনে শেষ হবে?

সেই প্রবল সমালোচনা ও কটাক্ষকেই যেন শক্তিতে রূপান্তর করল বাংলাদেশ।

কথার জবাব মাঠেই দিল নাজমুল হোসেন শান্তর দল।

চার দিনে খেলা হওয়া মোট ১১টি সেশনের একটিতেও স্বাগতিক অস্ট্রেলিয়াকে সুযোগ দেয়নি টাইগাররা; প্রতিটিতেই ছিল বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য।

প্রথম দিনে হাসান মাহমুদের দারুণ বোলিংয়ের পর ব্যাটারদের শক্ত প্রতিরোধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

দ্বিতীয় ও তৃতীয় দিন মিলিয়ে স্টার্ক-কামিন্স-হ্যাজলউডদের মতো বিশ্বসেরা পেস আক্রমণের বিপক্ষে সফরকারী ব্যাটার ও টেলএন্ডাররা দেখিয়েছেন অসাধারণ দৃঢ়তা।

এরপর বোলিংয়ে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে দিকবিদিক হারিয়ে ফেলে অসিরা।

চতুর্থ দিনে সাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে চড়ে একপেশে ম্যাচ খেলে অসিদের মাটিতেই তাদের কোণঠাসা করে এক ঐতিহাসিক পারফরম্যান্স উপহার দিল বাংলাদেশ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..