রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য আজ রোববার (১৬ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৫০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫.২০ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে গতকাল শনিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪০ ডিগ্রি সেলসিয়াস।