1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

দেশজুড়ে হচ্ছে আধুনিক তথ্য কমপ্লেক্স, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 16-08-2026 ইং
  • 11193 বার পঠিত
ad728

দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে তা জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ইতোমধ্যে ২৬টি জেলায় এ সংক্রান্ত উন্নয়নকাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

রোববার (১৬ আগস্ট) সকালে বরিশাল নগরীর কাশিপুর ইছাকাঠি এলাকায় ১৭ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য সাততলা বিশিষ্ট ‘বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গণযোগাযোগ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী জানান, কেবল অবকাঠামো নয়, এসব কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের তথ্য ও জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে।

আধুনিক এ কেন্দ্রগুলোতে থ্রিডি ও ফোরডি চলচ্চিত্র প্রদর্শনের সুবিধাসহ সিনেপ্লেক্স এবং বহুমুখী ইলেকট্রনিক স্ক্রিন থাকবে।

মূলত ‘ডিজিটাল ইনফরমেশন সার্ভিস সেন্টার’ হিসেবে পরিচিত এই কমপ্লেক্সগুলো নাগরিকদের বহুমুখী ডিজিটাল সেবা ও শিক্ষার্থীদের গবেষণায় সহযোগিতা দেবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, এই কেন্দ্রটি অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধ করে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছাতে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের নানা দিক তুলে ধরেন উপ-প্রকল্প পরিচালক রেজাউর রাব্বী মনির।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..