1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬: উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টি ও পরিবেশ রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 16-08-2026 ইং
  • 13054 বার পঠিত
ad728

মৎস্য খাতকে সমৃদ্ধ করে কর্মসংস্থান সৃষ্টি ও নতুন আন্তর্জাতিক বাজার খোঁজার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, দেশের অলস পড়ে থাকা নদী-নালা, খাল-বিল ও হাওর সংস্কার করে মাছের পোনা ছাড়া হচ্ছে এবং এসব জলাশয় ব্যবহারে এলাকার বেকার তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ‘মৎস্য পক্ষ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ রক্ষায় জলজ পরিবেশ দূষণ রোধ ও প্লাস্টিক বর্জ্য ফেলা বন্ধে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন।

তিনি উল্লেখ করেন, ২০২৫-২৬ অর্থবছরে ৫২টি দেশে মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ছয় হাজার কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করেছে।

এছাড়া, অভ্যন্তরীণ মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশ বর্তমানে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে।

সরকারপ্রধান আরও জানান, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও নতুন উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’ গঠন করা হয়েছে, যেখান থেকে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।

একই সাথে মৎস্য চাষিদের কৃষক কার্ড প্রদান এবং সুন্দরবন ও হাওর অঞ্চলে মাছ ধরা নিষিদ্ধ সময়ে জেলেদের ভিজিএফ সহায়তার আওতায় আনার কথা জানান তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুইসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728