1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

'ট্রাম্পকে ফুড ট্রাকে লুকিয়ে থাকতে হতে পারে'

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 16-08-2026 ইং
  • 10837 বার পঠিত
ad728

হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে তাকে কটাক্ষ করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।

এক্সে দেওয়া এক পোস্টে আজিজি বলেন, ‘হরমুজ প্রণালি নিয়ে লাগাতার ফাঁকা হুমকি না দিয়ে মার্কিন প্রেসিডেন্টের নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করা উচিত। নইলে একসময় তাকে ফুড ট্রাকে লুকিয়ে থাকতে হতে পারে।’

সম্প্রতি ট্রাম্প বলেছিলেন, ‘ইরানকে পরাজিত করার পর’ তিনি শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।

ট্রাম্পের ওই বক্তব্যের পরই ইরানি আইনপ্রণেতা তাকে এভাবে কটাক্ষ করেন। ‘ফুড ট্রাকে লুকিয়ে থাকা’র প্রসঙ্গটি এসেছে গত মাসে ন্যাটো সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের আঙ্কারা সফর নিয়ে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে।

ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের হামলার আশঙ্কায় ট্রাম্প ন্যাটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ান থেকে একটি ছোট সরকারি বিমানে ওঠার জন্য একটি খাবার সরবরাহকারী ট্রাক ব্যবহার করেছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..