1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

রেমিট্যান্সে বড় উল্লম্ফন: ১৮ দিনে দেশে এলো ২৪ হাজার কোটি টাকা

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 19-08-2026 ইং
  • 12950 বার পঠিত
ad728

চলতি আগস্ট মাসের প্রথম ১৮ দিনেই দেশে এসেছে ১৯৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স।

বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ২৪ হাজার ১৯৪ কোটি ১০ লাখ টাকা।

আজ বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান তথ্যটি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) একদিনেই দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৯৮৪ কোটি টাকার রেমিট্যান্স।

যেখানে গত বছরের (২০২৫) আগস্ট মাসের প্রথম ১৮ দিনে প্রবাসী আয় এসেছিল ১৫০ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩১ শতাংশ।

অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে (১ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত) প্রাপ্ত রেমিট্যান্সের সামগ্রিক চিত্র পর্যালোচনায় দেখা গেছে, এ পর্যন্ত দেশে এসেছে মোট ৪৮২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৯৮ কোটি ডলার। অর্থাত্ নতুন অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ে জোর গতি লক্ষ্য করা যাচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728