1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

মুসিয়ালা একা নন: রোনালদোও ভুগেছিলেন যে স্নায়বিক সমস্যায়

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 19-08-2026 ইং
  • 10736 বার পঠিত
ad728

শারীরিক জটিলতার মধ্য দিয়ে বেশ কঠিন সময় পার করছেন বায়ার্ন মিউনিখের তারকা মিডফিল্ডার জামাল মুসিয়ালা। মাত্র কয়েক দিনের ব্যবধানে মাঠে দুবার সাময়িকভাবে জ্ঞান হারিয়ে ফেলার মতো ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ২৩ বছর বয়সী এই জার্মান আন্তর্জাতিক।

মাঠে মুসিয়ালার এমন আকস্মিক ঢলে পড়া ও অসুস্থতা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বায়ার্ন তথা বিশ্ব ফুটবলের সমর্থকরা। তবে ভক্তদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় মুসিয়ালা নিজেই শারীরিক পরিস্থিতি পরিষ্কার করেছেন।

তিনি লিখেছেন, "আমার শরীরে হালকা ও ক্ষণস্থায়ী 'অ্যাবসেন্স সেজার' বা সাময়িক চেতনা হারানোর সমস্যা ধরা পড়েছে। তবে ভয়ের কিছু নেই, এটি সাময়িক এবং সঠিক চিকিৎসায় নিরাময়যোগ্য। মূলত স্নায়ুসংক্রান্ত জটিলতার কারণেই এটি হয়ে থাকে।"

তবে ফুটবলের আঙিনায় এমন স্নায়বিক বা খিঁচুনিজনিত সমস্যার শিকার মুসিয়ালাই প্রথম নন। এর আগেও বিশ্ব ফুটবলের অনেক মহাতারকা তাঁদের ক্যারিয়ারে এমন কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

এর সবচেয়ে আলোচিত ও ঐতিহাসিক উদাহরণ ব্রাজিলিয়ান কিংবদন্তি ‘ফেনোমেনন’ রোনালদো নাজারিও। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপ ফাইনালের ঠিক কয়েক ঘণ্টা আগে টিম হোটেলে হঠাৎ করেই তীব্র খিঁচুনিতে (Seizure) আক্রান্ত হয়েছিলেন তিনি।

অতিরিক্ত মানসিক চাপ এবং শারীরিক অসুস্থতার কারণে ফ্রান্সের বিপক্ষে সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে শঙ্কার মুখে পড়েছিল তাঁর মাঠে নামা।

পরবর্তীতে চিকিৎসকদের পর্যবেক্ষণে পুরোপুরি সুস্থ না হওয়া সত্ত্বেও দলের স্বার্থে শেষ মুহূর্তে একাদশে নেমেছিলেন রোনালদো। তবে সেই ফাইনালে নিজের চেনা ছন্দে আলো ছড়াতে পারেননি ফুটবলের এই মহাতারকা, ৩-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে ব্রাজিল।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..