1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

১ মণ গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 20-08-2026 ইং
  • 12717 বার পঠিত
ad728

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪০ কেজি গাঁজাসহ সোহাগ প্রকাশ সোহান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাশিনগর গ্রামে অভিযান চালিয়ে সোহাগকে ধরা হয় এবং পরবর্তীতে তার কাছ থেকে ১ মণ (৪০ কেজি) গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে তার বিরুদ্ধে আগেই ৪টি মাদক মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728