1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও ফখরুলের শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 22-08-2026 ইং
  • 10074 বার পঠিত
ad728

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে সাভারে অবস্থিত স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান।

এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

শ্রদ্ধাঞ্জলি শেষে রাষ্ট্রপ্রধান স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি লিখে স্বাক্ষর করেন এবং প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন।

সফর শেষে তিনি সরাসরি মিন্টু রোডের বাসভবনে ফিরে যান। জানা গেছে, আগামী রোববার তিনি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠবেন।

উল্লেখ্য, দীর্ঘদিন বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

এর আগের দিন জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে ২৫৫টি ভোট পেয়ে তিনি রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..