1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মিরপুরে ককটেল বিস্ফোরণে শিশু আহত

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 10-10-2025 ইং
  • 14889 বার পঠিত
ad728

রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প সংলগ্ন বিহারি পাড়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তামিম হোসেন (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে দুর্ঘটনা ঘটে। আহত তামিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শিশু তামিম খেলার ছলে রাস্তায় একটি সন্দেহজনক বস্তু কুড়িয়ে পায়। তা হাতে নিতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান,
"শিশুটির শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।"

ঘটনাস্থলে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন। কে বা কারা ওই এলাকায় ককটেল ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728