বিশিষ্ট আলোকচিত্রী
ও
মানবাধিকারকর্মী
ড. শহিদুল আলম ইসরায়েলের
কারাগার
থেকে
মুক্তি
পেয়ে
দেশে
ফিরছেন
শনিবার (১১ অক্টোবর) ভোরে। পরিবার
এবং
ঘনিষ্ঠ
সূত্রে
এ
তথ্য
নিশ্চিত
হওয়া
গেছে।
এর আগে,
গত
সপ্তাহে
গাজার
উদ্দেশ্যে
রওনা
হওয়া
‘ফ্রিডম ফ্লোটিলা’ নামক
একটি
ত্রাণবাহী
নৌবহরে
অংশগ্রহণের
সময়
ইসরায়েলি
সেনাবাহিনী
আন্তর্জাতিক
জলসীমায়
অভিযান
চালিয়ে
শহিদুল
আলমসহ
অনেককে
আটক
করে।
তাকে
দক্ষিণ
ইসরায়েলের
কেতজিয়োট নামে
একটি
কারাগারে
আটকে
রাখা
হয়।
ইসরায়েলি হেফাজতে
আটক
হওয়ার
পর,
দেশব্যাপী
শহিদুল
আলমের
মুক্তির
দাবিতে
প্রতিবাদ
ও
উদ্বেগ
প্রকাশ
করেন
মানবাধিকার
সংস্থা,
সাংবাদিক
সমাজ
ও
সাধারণ
মানুষ।
বাংলাদেশের
পররাষ্ট্র
মন্ত্রণালয়
এবং
বিভিন্ন
আন্তর্জাতিক
কূটনৈতিক
চ্যানেলের
সহায়তায়
তার
মুক্তি
প্রক্রিয়া
ত্বরান্বিত
হয়।
তুরস্ক সরকারের
সরাসরি
হস্তক্ষেপে
শহিদুল
আলমের
মুক্তি
নিশ্চিত
হয়
বলে
জানায়
সংশ্লিষ্ট
সূত্র।
তাকে
প্রথমে
ইসরায়েল
থেকে
আঙ্কারা
আনা
হয়,
সেখান
থেকে
একটি
ফ্লাইটে
করে
তাকে
ঢাকায়
পাঠানো
হচ্ছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

