1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

নওগাঁয় মাদক মামলার সাক্ষীর শরীরে পেট্রোল ঢেলে আগুন: জামিনপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 9764 বার পঠিত
ad728

নওগাঁর বদলগাছীতে মাদক মামলায় সাক্ষী হওয়ার জেরে মো. পাখি (৩৮) নামে এক যুবকের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক মাদক কারবারির বিরুদ্ধে।

এই ঘটনায় এক নারী পথচারীও অগ্নিদগ্ধ হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার কোলা ইউনিয়নের পুকুরিয়া গ্রামের হাবিবের বাড়ির সামনে এ নৃশংস ঘটনা ঘটে। 


ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত মাদক কারবারি আসাদুজ্জামান টুটুলকে (৩৮) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

দগ্ধ মো. পাখি কয়া ভবানীপুর গ্রামের আঙ্গুর হোসেনের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক পরিস্থিতির অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী

মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। অন্যদিকে, হামলায় দগ্ধ পথচারী হাজেরা বেগম (৬০) বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পাখি বদলগাছী এলাকা থেকে মোটরসাইকেলযোগে কোলা বাজারের দিকে যাচ্ছিলেন। পুকুরিয়া গ্রামের হাবিবের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা চিহ্নিত মাদক ব্যবসায়ী

আসাদুজ্জামান টুটুল বোতলজাত পেট্রোলে আগুন জ্বালিয়ে পাখির দিকে ছুড়ে মারেন। মুহূর্তেই আগুন পাখির মুখমণ্ডল, হাত ও পা সহ পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তাকে বাঁচাতে এগিয়ে এলে পাশ দিয়ে যাওয়া পথচারী হাজেরা বেগমও দগ্ধ

হন। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভান এবং ধাওয়া দিয়ে হামলাকারী টুটুলকে ধরে পুলিশে খবর দেন।

অনুসন্ধানে জানা গেছে, গত ২৫ জুলাই গাঁজা ও হেরোইনসহ টুটুলকে গ্রেপ্তার করে বদলগাছী থানা পুলিশ। সে সময় দায়ের হওয়া মামলায় মো. পাখি অন্যতম প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। প্রায় ১০ দিন কারাভোগের পর

জামিনে বেরিয়েই টুটুল সাক্ষী ও স্থানীয়দের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রতিশোধের সুযোগ খুঁজতে থাকে। সেই আক্রোশ থেকেই তিনি এই হামলা চালিয়েছেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান টুটুল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সে বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায়

একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে এবং অপরাধের সাথে অন্য কারও ইন্ধন রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..