1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

রাজধানীতে হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 9468 বার পঠিত
ad728

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে রাজধানীতে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৩ আগস্ট) আশেকে রাসুল জেনারেল অফিসিয়ালস

অর্গানাইজেশনের (আর্গো) উদ্যোগে রাজধানীর আইডিইবি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সেমিনারে বক্তারা মহানবী (সা.)-এর শুভ আগমনকে সৃষ্টিজগতের সবচেয়ে আনন্দের দিন হিসেবে উল্লেখ করেন এবং ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে বাধাদানকারীদের নিন্দা জানান। একই সাথে রাসুলপ্রেমিকরা যাতে এই দিনটি নির্বিঘ্নে ও

আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদী ইসলামের নেতৃত্বদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা হুজুর। তিনি মহানবীর (সা.) প্রতি ভালোবাসা বৃদ্ধি, তাঁর আদর্শ অনুসরণ, আত্মশুদ্ধি এবং উত্তম চরিত্র অর্জনের ওপর

বিশেষ আলোকপাত করে বলেন, ধর্মের প্রকৃত শিক্ষা তখনই সার্থক হয় যখন তা মানুষের চরিত্র ও আচরণে ফুটে ওঠে।

আর্গো-এর আহ্বায়ক ও সাবেক অতিরিক্ত সচিব ড. পিয়ার মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেদারল্যান্ডসের স্থায়ী সালিশি আদালতের সাবেক সদস্য বিচারপতি মো. আওলাদ আলী, সুপ্রিম কোর্টের বিচারপতি

ড. সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম এবং গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান।

এছাড়াও নজরুল গবেষক ও সাবেক অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. দেওয়ান ফারুকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহসানুল

হাদীসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ সেমিনারে তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..