1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

সরকারের কর্মকাণ্ডে সততা ও নিষ্ঠার পরিচয় রয়েছে: বিএনপি নেতা রিজভী

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 9756 বার পঠিত
ad728

সরকারের প্রতিটি পদে সততা ও নিষ্ঠার প্রমান রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, একটি সরকারের

সফলতা নির্ভর করে জনগণের প্রতি তার আন্তরিকতা ও সেবামূলক মনোভাবের ওপর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে।

আজ রোববার (২৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও সুরা ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের

মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নবনিযুক্ত রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনও উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, "নির্বাচনের আগে আমাদের দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে সরকার শুরু থেকেই নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টার ইতিবাচক

প্রভাব এখন দেশজুড়ে দৃশ্যমান।"

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে কথা বলতে গিয়ে রিজভী জানান, এই সাময়িক দুর্ভোগের জন্য সরকার বা কোনো ব্যক্তি দায়ী নয়, বরং এটি একটি বৈশ্বিক ও প্রাকৃতিক পরিস্থিতি। যুদ্ধের কারণে আন্তর্জাতিক

বাজারে তৈরি হওয়া জ্বালানি সংকটের পাশাপাশি মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে দেশের কিছু অঞ্চলের শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের সরবরাহে বিঘ্ন ঘটেছিল। তবে ইতোমধ্যে সেই ভাসমান টার্মিনাল

পুরোপুরি মেরামত করা হয়েছে এবং এলএনজির নতুন চালান দেশে পৌঁছানোয় বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিক হয়ে এসেছে ও লোডশেডিং লক্ষণীয় মাত্রায় কমেছে।

জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "বর্তমান সরকারের প্রতিটি কর্মকাণ্ডের শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করা হবে—তা সংসদে হতে পারে, দলের অভ্যন্তরে কিংবা সংবাদমাধ্যমের সামনে হতে পারে। আমরা একটি সম্পূর্ণ

জনকল্যাণমুখী সরকার হিসেবে দুর্নীতিমুক্ত উপায়ে দেশের সামাজিক সুরক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন জোরদার করছি।"

সংগঠনের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, তাঁর প্রধান লক্ষ্য হলো তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দলকে সুসংগঠিত করা এবং অভ্যন্তরীণ ত্রুটি-বিচ্যুতি সংশোধন করা। মেয়াদোত্তীর্ণ জেলা ও অঙ্গসংগঠনগুলোর বিষয়ে সিদ্ধান্ত

নিয়ে শিগগিরই নতুন নেতৃত্বের নাম ঘোষণা ও সম্মেলনের আয়োজন করা হবে। কোনো নেতা পদ থেকে সরে দাঁড়ালেও মূল সংগঠন বা তার সহযোগী সংগঠনে তাকে উচ্চতর দায়িত্ব দিয়ে মূল্যায়ন করা হবে বলেও তিনি জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..