1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

জোসে মরিনিওর দ্বিতীয় অধ্যায়ের শুভসূচনা: কার্লোস এস্পির অভিষেকে জয় দিয়ে রিয়ালের মৌসুম শুরু

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 9815 বার পঠিত
ad728

স্প্যানিশ লা লিগায় প্রধান কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে জোসে মরিনিওর প্রত্যাবর্তনের ম্যাচটিতে নাটকীয় জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। তরুণ ফরোয়ার্ড কার্লোস এস্পির দুর্দান্ত অভিষেকে ভর করে এস্পানিওলকে ২-১ গোল

ব্যবধানে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোরা।

শনিবার (২২ আগস্ট) রাতে এস্পানিওলের মাঠে ম্যাচের নবম মিনিটেই জুড বেলিংহ্যামের দারুণ হেডে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। আর্দা গুলারের ফ্রি-কিক থেকে নেওয়া পাসে প্রথম লিড পায় তারা। তবে ম্যাচের ৩০তম মিনিটে প্রতি আক্রমণের

সুযোগ কাজে লাগিয়ে এস্পানিওলকে সমতায় ফেরান আলেক্স কালাত্রাভা। এরপর প্রথমার্ধের বিরতির ঠিক আগে কিলিয়ান এমবাপ্পে গোলমুখে সুযোগ হাতছাড়া করলে এবং রিয়াল রক্ষণভাগের অস সতর্কতার মাঝেও প্রতিপক্ষ ব্যবধান বাড়াতে না

পারলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়াধের বিরতির পর গোলের জন্য মরিয়া মরিনিওর শিষ্যরা এস্পানিওল রক্ষণে অব্যাহত চাপ বজায় রাখে। কিন্তু ৭৮তম মিনিটে ফেদে ভালভার্দের জোরালো শট গোলপোস্টে লেগে প্রতিহত হলে আবারো হতাশ হতে হয় রিয়াল সমর্থকদের।

ম্যাচের গতিপথ বদলাতে ৮০তম মিনিটে বেলিংহ্যামের পরিবর্তে মাঠে নামেন ২১ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড কার্লোস এস্পি। মাঠে নামার মাত্র কয়েক মিনিটের মধ্যেই এমবাপ্পের পাস থেকে বল পেয়ে ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষ গোলরক্ষককে

পরাস্ত করে দুর্দান্ত এক গোল করেন তিনি। গত জুলাইয়ে লেভান্তে থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়া এস্পি প্রথম ম্যাচেই রিয়ালের জার্সিতে অভিষিক্ত হয়ে জয়সূচক গোল এনে দেন। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে লা লিগার উদ্বোধনী

ম্যাচেই জয় নিশ্চিত করে মরিনিওর দল।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..