1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা দূর করার অঙ্গীকার বিমানমন্ত্রীর, ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার উদ্যোগ

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 12477 বার পঠিত
ad728

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোর মধ্যকার বিদ্যমান সমন্বয়হীনতা দূর করাই হবে তাঁর

প্রথম কাজ। রোববার (২৩ আগস্ট) সকালে নিজ মন্ত্রণালয়ে যোগ দিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে মন্ত্রী জানান, কাজের গতি বাড়াতে চিরাচরিত আমলাতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে এগোতে হবে। এছাড়া কাজের সুবিধার্থে প্রতি পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন সরাসরি সিভিল

এভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করার ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি। ভালো কাজের পুরস্কার এবং গাফিলতির জন্য তিরস্কারের ব্যবস্থার কথাও মনে করিয়ে দেন মন্ত্রী।

বিমানবহরের সংকট নিরসনে দ্রুত ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, লিজকৃত বিমানগুলো যুক্ত হলে বহরের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। এ ছাড়া আগামী বছরের মধ্যে ঢাকা-নিউইয়র্ক রুট চালু এবং হযরত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আগামী ১৬ ডিসেম্বর সফট ওপেনিংয়ের লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। জাপানি যৌথ কোম্পানির সঙ্গে আগামী সেপ্টেম্বরে চূড়ান্ত চুক্তি সই করারও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দেশের অন্যান্য আঞ্চলিক বিমানবন্দরের প্রসঙ্গ টেনে তিনি আরও জানান, ঈশ্বরদী বিমানবন্দরে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় সামগ্রী পরিবহনের সুবিধার্থে দ্রুত ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যশোর বিমানবন্দরে ইউএস-বাংলার

ফ্লাইট বাড়াতে আলোচনা হয়েছে, বগুড়া বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) চলছে এবং আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ণাঙ্গভাবে চালুর আশা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728