1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 9746 বার পঠিত
ad728

সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ রোববার (২৩ আগস্ট) সাক্ষ্য প্রদান করেছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন হাওলাদার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে ৯ নম্বর সাক্ষী হিসেবে তিনি এই জবানবন্দি দেন। ২০১০ সালে বাগেরহাটের শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনকালে বলেশ্বর নদীর তীরে পাওয়া অজ্ঞাত এক লাশের বিবরণ দিয়ে তিনি আদালতে বিস্তারিত সাক্ষ্য তুলে ধরেন।

সাক্ষ্যের বিস্তারিত অনুযায়ী, ২০১০ সালের ১৭ মে শরণখোলার চাল রায়েন্দা এলাকায় বলেশ্বর নদীর পশ্চিম তীরে সিমেন্টের বস্তা বাঁধা, হাত-পা বাঁধা ও পেট কাটা অবস্থায় অর্ধগলিত এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে এক ব্যক্তি নিহত ব্যক্তি তাঁর অপহৃত ভাই—সাবেক বিডিআর সদস্য নজরুল ইসলাম বলে দাবি করেন। পিলখানা হত্যাকাণ্ডের পর তিনি গোপালগঞ্জের একটি ক্লিনিকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োজিত ছিলেন এবং সেখান থেকেই অপহৃত হন। পরবর্তীতে ডিএনএ পরীক্ষা ও পরিধেয় বস্ত্র দেখে পরিবার লাশটি শনাক্ত করে।

আজ ট্রাইব্যুনালে নিজাম উদ্দিন হাওলাদারসহ মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আদালত আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..