1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে স্বপন ও রিজভী

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 12341 বার পঠিত
ad728

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।


রোববার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত সমাধিতে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তারা।


শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জহির উদ্দিন স্বপনের সঙ্গে ছাত্রজীবন থেকেই আমরা পরস্পরের পরিচিত।তিনি আজীবন প্রগতিশীল ও ইতিবাচক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জনগণের রায়ে একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্বেও তিনি তার মেধা ও দক্ষতা দিয়ে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে সহযোগিতা করবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728