1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ঈদে মিলাদুন্নবীর আমল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 9949 বার পঠিত
ad728

আগামী বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপিত হবে। এটি মানব জাতির শিরোমণি মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিন ১২ রবিউল আউয়াল।


মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মরণে দিনটি বাংলাদেশে ধর্মীয় মর্যাদায় পালিত হয়। দিনটি সামনে রেখে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে-ঈদে মিলাদুন্নবীতে কী আমল করা উচিত? এ দিনের জন্য বিশেষ কোনো নামাজ, রোজা বা দোয়া কি রয়েছে?


কোরআন ও হাদিসের আলোকে প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন।


১২ রবিউল আউয়ালকে কেন্দ্র করে আলাদা কোনো ফরজ বা ওয়াজিব নামাজ, বিশেষ রোজা, নির্দিষ্ট দোয়া কিংবা নির্দিষ্ট সংখ্যায় কোনো জিকির বা দরুদ পাঠের নির্দেশ কোথাও পাওয়া যায় না।


তবে মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা, তাঁর অনুসরণ, তাঁর প্রতি দরুদ ও সালাম পাঠ এবং কোরআন তেলাওয়াত, দোয়া, দান-সদকার মতো নেক আমল ইসলামে সব সময়ই উৎসাহিত করা হয়েছে।


তাই এ দিনেও এসব আমল করা যেতে পারে। মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসার মূল শিক্ষা একটি দিনের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। কোরআন তাঁকে মানুষের জন্য উত্তম আদর্শ হিসেবে তুলে ধরেছে। তাঁর শিক্ষা ও চরিত্র দৈনন্দিন জীবনে অনুসরণের মধ্য দিয়েই সেই ভালোবাসার সবচেয়ে অর্থবহ প্রকাশ ঘটতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..