1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪৪০, মামলা ৪৬টি

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 24-08-2026 ইং
  • 9104 বার পঠিত
ad728

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় বিভিন্ন থানায় মোট ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (২৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিএমপির বিভিন্ন বিভাগের মধ্যে মিরপুর বিভাগেই সর্বোচ্চ ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া তেজগাঁও বিভাগে ৬৭ জন, ওয়ারী ও উত্তরা বিভাগে ৫০ জন করে, লালবাগ বিভাগে ৪৫ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন,

গুলশান বিভাগে ৩১ জন, রমনা বিভাগে ২৯ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগের অভিযানে ৫ জন গ্রেপ্তার হন।

অভিযান পরিচালনাকালে পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, একটি তলোয়ার, একটি ছোরা ও একটি গ্রেনেড উদ্ধার করে।

মাদক ও অন্যান্য দ্রব্যের মধ্যে ছিল ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭ পিস ইয়াবা,

৩.২ গ্রাম গুঁড়া ইয়াবা, একটি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার টাকা।

অভিযানের সময় পুলিশ দুজন ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..