1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ: কুমিল্লায় ২০০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 24-08-2026 ইং
  • 11925 বার পঠিত
ad728

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের পর ২০০ পিস ইয়াবাসহ দীপ রুদ্র পাল (২২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

গত রবিবার (২৩ আগস্ট) ভোরে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ভাঙাব্রিজ সংলগ্ন হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক দীপ রুদ্র পাল ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার এডিনগর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরের দিকে নাইঘর ভাঙাব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সীমান্ত পেরিয়ে প্রায় দুই কিলোমিটার ভেতরে চলে আসা দীপ রুদ্র পালকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। পরে পুলিশ তার দেহ তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, অবৈধ অনুপ্রবেশ ও মাদক বহনের অভিযোগে ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার দুপুরেই তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728