1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

নওগাঁয় স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: ৯ তলা নতুন ভবন নির্মাণের ঘোষণা, ৪১ হাজার কর্মী নিয়োগের বার্তা

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 24-08-2026 ইং
  • 11807 বার পঠিত
ad728

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

গতকাল রোববার (২৩ আগস্ট) দুপুরে হাসপাতালটিতে গিয়ে চিকিৎসাসেবা, ওষুধের মজুত, রোগীদের খাবার

ও পরিচ্ছন্নতা সংক্রান্ত সার্বিক পরিবেশের খোঁজখবর নেন তিনি। পরিদর্শন শেষে হাসপাতালটি ১৫১ শয্যায় উন্নীতকরণসহ পুরোনো ভবন ভেঙে নতুন ৯ তলা ভবন নির্মাণের ঘোষণা দেন মন্ত্রী।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের স্বাস্থ্য খাতের মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

সর্বজনীন সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং সেবার মান বাড়াতেই এই নিয়মিত পরিদর্শন।

এ সময় তিনি একটি বড় নিয়োগের ঘোষণা দিয়ে বলেন, স্বাস্থ্যখাতে গতি আনতে চলতি বছরেই আড়াই হাজার নার্স এবং ৪১ হাজার ৩৯০ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ সম্পন্ন করা হবে।

নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা সরাসরি গ্রামে গ্রামে গিয়ে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন। এর পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ‘স্বাস্থ্য হাব’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

হাসপাতাল পরিদর্শনের সময় মন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সার্বিক পরিবেশ জানতে চান।

রোগীরা সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করলেও হাসপাতালের টয়লেট ও বাথরুম অপরিচ্ছন্ন থাকায় ক্ষোভ প্রকাশ

করেন তিনি। পরে মন্ত্রী রান্নাঘরে গিয়ে রোগীদের দেওয়া তরকারি ও খাবারের মান নিজে পরীক্ষা করে দেখেন।

তবে হাসপাতালের ওষুধ ব্যবস্থাপনা নিয়ে شدید অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি জানতে পারেন, চিকিৎসায় ব্যবহৃত অত্যন্ত প্রয়োজনীয় 'অ্যাজিথ্রোমাইসিন'

ওষুধটি স্টোরে থাকা সত্ত্বেও গত এক মাস ২৩ দিন ধরে রোগীদের সরবরাহ করা

হচ্ছিল না। স্টকে থাকা অবস্থায় কেন রোগীরা ওষুধ পেলেন না, তা গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়ে মন্ত্রী এই ঘটনায় সংশ্লিষ্ট স্টোরকিপারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728