1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

হাম ও উপসর্গে শিশু মৃত্যু অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৫ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ১২৩২

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 24-08-2026 ইং
  • 9385 বার পঠিত
ad728

সারা দেশে ছড়িয়ে পড়া হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে নতুন করে চিকিৎসা তালিকায় যুক্ত হয়েছে ১ হাজার ২৩২টি শিশু।

আজ সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হাম-বিষয়ক হালনাগাদ সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় হামের সরাসরি উপসর্গ নিয়ে ৫ জন শিশু মারা গেলেও চিকিৎসাগারে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

গত ১৫ মার্চ থেকে সার্বিক পরিস্থিতি:

  • মোট মৃত্যু (হাম ও উপসর্গসহ): ৯৩৮ জন শিশু।

    • শুধুমাত্র হাম নিশ্চিত হয়ে মৃত্যু: ৯৯ জন।

    • হামের উপসর্গ নিয়ে মৃত্যু: ৮৩৯ জন।

  • ২৪ ঘণ্টার আক্রান্ত ও ভর্তি চিত্র:

    • নতুন নিশ্চিত আক্রান্ত: ৮৩ জন শিশু।

    • নতুন উপসর্গজনিত রোগী: ১,১৪৯ জন।

    • নতুন হাসপাতালে ভর্তি: ১,০৫৫ জন।

    • সুস্থ হয়ে বাড়ি ফিরেছে: ৯৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৬৫২ জনে পৌঁছেছে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে ১৮ হাজার ৪৮৭ জন

নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন।

চলতি মৌসুমে হামজনিত জটিলতায় এ পর্যন্ত মোট ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন ইতোমধ্যেই বাড়ি ফিরেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..