1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

বন্দরের জট নিরসনে উদ্যোগ: আগস্টে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 24-08-2026 ইং
  • 8976 বার পঠিত
ad728

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, কনটেইনার জট নিরসন এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ৪৪২ কনটেইনার অখালাসকৃত পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

আজ সোমবার (২৪ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাস্টমসের নির্ধারিত পোর্টালে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় এই নিলাম পরিচালিত হবে। বিডাররা ঘরে বসেই অনলাইনে নিলামে অংশ নিতে পারবেন।

ই-নিলামের বিস্তারিত তথ্য ও ক্যাটাগরি:

  • বিশেষ ই-অকশন লট (১০১টি লট, ২৯০টি কনটেইনার): এসব কনটেইনারে রয়েছে কেমিক্যাল, ক্যাপিটাল মেশিনারিজ, প্লাস্টিক ওয়েস্টেজ (স্ক্র্যাপ), চেস্ট ফ্রিজার, পাইপ, সুতা, কাপড়, সোলার মডিউল, লবণ, কাগজ, টাইলস, গৃহস্থালি

    পণ্য এবং ৮৬টি পুরাতন খালি কনটেইনার। এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী এই লটের পণ্যগুলোর জন্য কোনো সংরক্ষিত মূল্য (Reserved Price) থাকবে না।

  • সাধারণ ই-অকশন লট (১৫২টি কনটেইনার): এতে ক্যাপিটাল মেশিনারিজ, ফেব্রিক্স, পিভিসি ফ্লেক্স ব্যানার, কেমিক্যাল, এসির যন্ত্রাংশ, স্টেইনলেস স্টিল কয়েল, স্ক্যানার, ব্যাডমিন্টন র‍্যাকেট, এলিভেটর ও লবণ রয়েছে।

বিডারদের জন্য সময়সূচি ও দরপত্র দাখিলের নিয়ম:

  • সরেজমিনে পরিদর্শন: বিডাররা ৩০ আগস্ট থেকে ই-অকশনের পণ্য ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এবং বিশেষ ই-অকশনের পণ্য ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অফিসে গিয়ে পরিদর্শন করতে পারবেন।

  • দরপত্র দাখিল: কাস্টমসের অফিশিয়াল ই-নিলাম পোর্টালে নিবন্ধন করে দরপত্র জমা দেওয়া যাবে। ই-অকশনের দরপত্র ২৭ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত এবং বিশেষ ই-অকশনের দরপত্র ২৭ আগস্ট থেকে ১৭

    সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত জমা দেওয়া যাবে।

  • জামানত: প্রস্তাবিত দরমূল্যের ন্যূনতম ১০ শতাংশ জামানতের স্ক্যান কপি অনলাইনে আপলোড করতে হবে।

  • দরপত্র উন্মুক্তকরণ: আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল ৩:৩০ মিনিটে ই-অকশনের এবং ২০ সেপ্টেম্বর সকাল ১১টায় বিশেষ ই-অকশনের দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে।

সর্বোচ্চ দরদাতাকে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর শর্ত পরিপালন সাপেক্ষে পণ্য খালাস নিতে হবে বলে এনবিআর সূত্রে জানানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..