1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের আগে দুঃসংবাদ: চোটের কারণে ছিটকে গেলেন তৃষ্ণা

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 25-08-2026 ইং
  • 8456 বার পঠিত
ad728

চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া নারী এশিয়া কাপ এবং পরবর্তী ২০তম এশিয়ান গেমসের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। অনুশীলনে চোট পেয়ে এই দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা।

কয়েক দিন আগে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তৃষ্ণা। পরবর্তীতে স্ক্যান রিপোর্টে তাঁর 'টিআর-২' মাত্রার চোট ধরা পড়ে। চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাঁর অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। বিসিবি দ্রুতই তাঁর বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে।

এশিয়া কাপ ও এশিয়ান গেমসে বাংলাদেশের সূচি ও স্কোয়াড:

  • নারী এশিয়া কাপ (সংযুক্ত আরব আমিরাত): আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর দুবাইয়ে বসছে এশিয়া কাপের আসর। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ ৩১ আগস্ট ইন্দোনেশিয়া, ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর স্বাগতিক আরব আমিরাতের মুখোমুখি হবে।

  • ২০তম এশিয়ান গেমস (জাপান): র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় সরাসরি কোয়ার্টার ফাইনালে লড়বে টাইগ্রেসরা। আগামী ১৭ সেপ্টেম্বর চীনের বিরুদ্ধে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।

বাংলাদেশ নারী স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারজানা ইয়াসমিন মেধা।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..