রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) সমাবেশ ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে দলটির নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সমাবেশস্থলে উপস্থিত কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া।
পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল আংশিকভাবে ব্যাহত হচ্ছে।
জাপার নেতাকর্মীরা অভিযোগ করছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে গেলে বাধা দেওয়া হয়, যা থেকেই উত্তেজনার সূত্রপাত।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

