বিয়ে করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী প্রকৌশলী ইশরাক হোসেন। এরই মধ্যে পারিবারিক আয়োজনে সম্পন্ন করেছেন বাগদান অনুষ্ঠান। কনের নাম ব্যারিস্টার নুসরাত খান।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে,
রাজধানীতে এক ঘরোয়া পরিবেশে এই বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।
কনে ব্যারিস্টার নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য এবং টাঙ্গাইল-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম নুর মোহাম্মদ খানের বড় মেয়ে। তিনি পেশাগতভাবে যুক্তরাজ্যে আইন পেশায় নিয়োজিত ছিলেন,
তবে বর্তমানে বাংলাদেশেই অবস্থান করছেন বলে জানা গেছে।
ইশরাক হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একমাত্র ছেলে। দীর্ঘদিন ধরেই তিনি রাজনীতিতে সক্রিয়। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় আসেন। তিনি বর্তমানে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

