1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

আওয়ামী লীগ কারো প্রাইভেট প্রপার্টি হতে পারে না’: সোহেল তাজ

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 5702 বার পঠিত
ad728

আওয়ামী লীগ পরিবারকেন্দ্রিক দলে পরিণত হয়েছে উল্লেখ করে দলটিকে রাজনীতিতে ফিরতে হলে গভীর আত্মোপলব্ধি ও আত্মসমালোচনার পরামর্শ দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

সম্প্রতি যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।

সোহেল তাজ বলেন, "আমার এই দল থেকে কোনো প্রত্যাশা নেই। যতক্ষণ না তাদের ভেতর থেকে এই অনুশোচনা আসবে যে দলে পচন ধরেছে এবং তা কেটে বাদ দেওয়া দরকার, ততক্ষণ কোনো পরিবর্তন সম্ভব নয়।" তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, তিনি একা ক্রমাগত অনুশোচনা ও আত্মোপলব্ধির কথা বলে গেলেও দলের পক্ষ থেকে সেরকম কোনো উদ্যোগ তিনি দেখছেন না।

বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি পচন ধরা দলে রূপ নিয়েছে, যেখান থেকে কেউ বেরিয়ে আসতে পারছে না। একটি রাজনৈতিক দল কখনো কারো 'প্রাইভেট প্রপার্টি' বা ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না।

মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার প্রসঙ্গে সাবেক এই প্রতিমন্ত্রী অভিযোগ করেন, গত ১৫ বছরে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়েছে, তা আসলে একটি ঢাল হিসেবে বিক্রি করা হয়েছে। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত তাৎপর্যকেই ধ্বংস করেছে আওয়ামী লীগ।

দলটির ভবিষ্যৎ এবং রাজনৈতিক পুনরুত্থান প্রসঙ্গে সোহেল তাজ স্পষ্ট জানান, আওয়ামী লীগকে যদি ভবিষ্যতে রাজনীতিতে টিকে থাকতে হয় বা ফিরে আসতে হয়, তবে অবশ্যই অতীতের ভুলত্রুটি স্বীকার করে কঠোর আত্মসমালোচনা ও আত্মোপলব্ধি করতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..