1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

কসবায় নায়েব আলী হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 6292 বার পঠিত
ad728

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা ধজনগর গ্রামের বাসিন্দা নায়েব আলী (৬০) হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৯ আগস্ট) কসবা সুপার মার্কেটের সামনে ধজনগর গ্রামের সর্বস্তরের নাগরিক ও পেশাজীবীদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত সবাই নায়েব আলী হত্যার সুনির্দিষ্ট বিচার ও ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নায়েব আলী অত্যন্ত সহজ-সরল ও শান্তিপ্রিয় একজন মানুষ ছিলেন। তবে হত্যাকাণ্ডের এক সপ্তাহ পার হয়ে গেলেও এখন পর্যন্ত মূল অপরাধীদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। এতে করে নিহতের পরিবার চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদল সদস্য সোহেল আহমেদ মিলন, অবসরপ্রাপ্ত সেনাসদস্য শফিকুল ইসলাম ও মনির হোসেন, গোলাম মোস্তফা, পল্লী চিকিৎসক কাজল মিঞা এবং নিহতের ছেলে শাহজালাল পলাশ।

উল্লেখ্য, গত ২১ আগস্ট নিখোঁজের দুদিন পর ধজনগর এলাকার একটি ডোবা থেকে নায়েব আলীর মরদেহ উদ্ধার করে কসবা থানা পুলিশ। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..