রাজনীতির চর্চা ও আদর্শিক পাঠ জোরদারে 'বাঙালির পাঠশালা' ও 'স্কুল অব লিডারশিপ (SOLE) ইউএসএ'-এর বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে আগামী ৩১ আগস্ট ২০২৬, সোমবার রাত ১০:০০টা থেকে ১২:৩০টা পর্যন্ত একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন সিজনের নতুন সিলেবাস নিয়ে আয়োজিত এই প্রথম অধিবেশনে মূল আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের মূল সংজ্ঞা: ভূখণ্ড, ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়’।
কর্মশালার উদ্বোধনী ও সমাপনী ভাষণ দেবেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও স্বপ্নদ্রষ্টা জনাব ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক এম. জে. আবেদীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক সাধারণ সম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন।
এছাড়া অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বিএনপি নেতা ও সংগঠক ড. গোলাম কাদের চৌধুরী নোবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের ম্যানেজমেন্ট কমিটির সদস্য মোঃ ছাদেক আহমেদ ভুইয়া (রিপন)।
দেশের বিভিন্ন জেলা ও উপজেলার তৃণমূল কর্মীসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের অনলাইন উপস্থিতিতে এ কর্মসূচি সম্পন্ন হবে। ডা. রইস মোহাম্মদ কায়সারের কুরআন তেলাওয়াত এবং মোঃ আছাবুর রহমানের মোনাজাতের মাধ্যমে অধিবেশন শুরু হবে। তৃণমূল নেতাকর্মীদের পরিচয় পর্ব ও মূল বিষয় পাঠ পরিচালনা করবেন ফেরদৌস জাহান খান। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন মোঃ মোজাম্মেল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সংগঠনের ম্যানেজমেন্ট কমিটির সদস্য মো. আরিফ আমান ভূঁইয়া ও মো. আজগর হোসেন ভূঁইয়াসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।