1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

চৌমুহনীর আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান, অসামাজিক কাজে জড়িত ৮ জন গ্রেপ্তার

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 30-08-2026 ইং
  • 7995 বার পঠিত
ad728

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের দুটি আবাসিক হোটেলে যৌথ অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার (৩০ আগস্ট) দুপুরের দিকে গ্রেপ্তারকৃতদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। চৌমুহনী পৌরসভার বাণিজ্যিক কেন্দ্রের ‘মিয়ামী’ ও ‘স্কাইভিউ’ নামের দুটি আবাসিক হোটেলে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃত পুরুষরা হলেন—সোনাইমুড়ী উপজেলার পূর্ব মির্জানগর গ্রামের মো. সোহাগ (৪০), নজরপুর গ্রামের ইকবাল হোসেন (৪২), দৌলতপুর গ্রামের জুনায়েদ (২৭) এবং হাতিয়া উপজেলার জাহাজমারা গ্রামের মো. মুন্না (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ওসির সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে চার নারী ও চার পুরুষকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728