1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

সরিষাবাড়ীতে নদী থেকে বালু উত্তোলন নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ৭

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 30-08-2026 ইং
  • 5278 বার পঠিত
ad728

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা এলাকায় সংঘটিত এই ঘটনায় সাতজন আহত হয়েছেন।

আহতরা হলেন—পিংনা ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মো. মাসুদ (৬০), সদস্য চাঁন মিয়া (৫০), সাবেক ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মুকুল (৪৫), সদস্য মো. আনিছ (৪০) এবং বিএনপি কর্মী হারুন অর রশিদ (৩২), হুমায়ুন কবির (৩৫) ও আব্দুর রহিম (৪৩)। তাঁদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় চাঁন মিয়া, আনিছ ও মাসুদকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পিংনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুভাষ ও তাঁর সহযোগী সাখাওয়াত নলসন্ধ্যা এলাকায় যমুনা নদী ও ফসলি জমি থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন করে আসছিলেন। স্থানীয় বিএনপির নেতা মাসুদ ও চাঁন মিয়ার পক্ষ এতে বাধা দিলে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে একটি চায়ের দোকানে অবস্থানকালে সুভাষ ও সাখাওয়াতের নেতৃত্বে প্রায় ২৪ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ৮টি মোটরসাইকেলে এসে হামলা চালায়।

তবে অভিযোগ বিষয়ে জানার জন্য অভিযুক্ত সুভাষ ও সাখাওয়াতের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..