1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য ও জনশক্তি রপ্তানি বৃদ্ধির প্রতিশ্রুতি বাংলাদেশ সরকারের

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 30-08-2026 ইং
  • 7952 বার পঠিত
ad728

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমানের সঙ্গে এক দ্বি-পাক্ষিক বৈঠকে তিনি এই আগ্রহের কথা ব্যক্ত করেন।

বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের প্রধান প্রধান পর্যালোচিত বিষয়সমূহ:

  • জনশক্তি ও কর্মসংস্থান: বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি জোরদারকরণ, বর্তমানে অবস্থানরত অনিবন্ধিত শ্রমিকদের দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নকরণ এবং মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি প্রকৌশলীদের কর্মসংস্থানের বিশেষ সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়।

  • স্বাস্থ্য ও শিক্ষা: দুই দেশের যৌথ উদ্যোগে বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।

  • বাণিজ্য ও অর্থনীতি: নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ খাত, হালাল ফুড প্রসেসিং এবং খেলাধুলার সামগ্রী উৎপাদনে যৌথ বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা হয়। এছাড়া ইলেকট্রিক গাড়ি (EV) আমদানির বিষয়েও আলোচনা হয়।

বৈঠকের শুরুতে মালয়েশিয়ার হাইকমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফর সফল হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন। উভয় পক্ষই এই দীর্ঘদিনের সম্পর্ককে একটি কার্যকর ও কৌশলগত অর্থনৈতিক অংশীদারত্বে রূপান্তরের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728