রাজধানীর শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় মোট ২৫টি মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার (৩০ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিভাগভিত্তিক গ্রেপ্তারের চিত্র:
মিরপুর বিভাগ: ১৬৮ জন
তেজগাঁও বিভাগ: ৭৬ জন
মতিঝিল বিভাগ: ৬৪ জন
রমনা বিভাগ: ৫১ জন
ওয়ারী বিভাগ: ৪৮ জন
উত্তরা বিভাগ: ৪৩ জন
লালবাগ বিভাগ: ৩৮ জন
গুলশান বিভাগ: ৩৪ জন
গোয়েন্দা (ডিবি) বিভাগ: ১ জন
অভিযানকালে উদ্ধারকৃত আলামত ও মাদকদ্রব্য: অভিযান চালিয়ে পুলিশ ৪ হাজার ৫৪ পিস ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম স্বর্ণ, ২টি চাকু এবং ৯টি মোবাইল ফোন উদ্ধার করেছে। এছাড়া অভিযানে অপহৃত/নিখোঁজ ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।