1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

‘২০২৭ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই’

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 31-08-2026 ইং
  • 4648 বার পঠিত
ad728

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এইচএসসি পরীক্ষা পেছোনোর কোনো কারণ নেই। আপাতত কোনো কারণ দেখছি না। যদি না কোনো ন্যাচারাল সমস্যার সম্মুখীন হই। কারণ আমরা তাদেরকে এনাফ সময় দিয়েছি। মোটামুটি দেড় বছর আগেই আমরা জানিয়েছি তাদের প্রোগ্রাম। তারা সে অনুযায়ী প্রিপারেশন নিচ্ছে।


সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


এসএসসি পরীক্ষা মার্চে শুরুর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এক হাজারের ওপর স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করেছি। তারা বলেছেন, ঈদের আগে এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেলে ভালো হয়। তারা মূলত চেয়েছিলো বর্ষার আগে এই পরীক্ষা শেষ হয়ে যাক। তবে সেটা জানুয়ারি তে নিলে নবম শ্রেণির সিলেবাস রিভউতে সমস্যা হয়ে যায়। সব চেয়ে ভালো সময় হত ফেব্রুয়ারি মাস। কিন্তু রমজানের জন্য এটা সম্ভব হয় না। আমারা শেষে দেখলাম রোজার পরই হতে হয়।


এসময় তিনি আরো বলেন, আমাদের টেকনিক্যাল প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষক দরকার। আমরা দ্রুততম সময়ে নিয়োগ দেয়ার চেষ্টা করছি। আপনারা জানেন শিক্ষককের এ স্বল্পতা যুগ যুগের। ছয় মাসে সব সমস্যা শেষ হয়নি। এত সংখ্যক চাকরিপ্রার্থী আমাদের সময় লাগবে নিয়োগ কার্যক্রমে।


ড. মিলন বলেন, চায়নার ম্যান পাওয়ার ডিমান্ড রয়েছে। বাংলাদেশ সে বিষয়ে অগ্রণী ভূমিকা রাখতে পারে।


এসময় মন্ত্রীর সাম্প্রতিক চীন সফর নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..