1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাদামাটা লাঞ্চের উষ্ণ অভিজ্ঞতা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 3096 বার পঠিত
ad728

বাংলাদেশ সফরের শেষ লগ্নে এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্তের সাক্ষী হলেন ওয়াশিংটন ডিসি বিএনপির সহ-সভাপতি জাহিদ খান। 


সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের আমন্ত্রণে এক সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি।


​প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটিই ছিল তার প্রথম সফর। সফরের অন্যতম প্রধান আকর্ষণ ছিল এক আড়ম্বরহীন সাদামাটা মধ্যাহ্নভোজ। বিলাসবহুল আয়োজন এড়িয়ে সেখানে পরিবেশন করা হয় একদম খাঁটি দেশি খাবার—ডিম ভাজি, আলু ভর্তা ও ডাল। খাবারের এই সাধারণতার মাঝেই ফুটে ওঠে আন্তরিকতা ও পরম তৃপ্তি।

উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ও বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা ​ড. সাইমুম পারভেজ।


​মধ্যাহ্নভোজের পাশাপাশি এই সাক্ষাৎটি রাজনৈতিক ও আত্মত্যাগের স্বীকৃতির দিক থেকেও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ডিসিতে জাহিদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দের  বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা এবং স্বৈরাচারী হাসিনা-বিরোধী আন্দোলনে প্রবাসীদের ত্যাগ ও ভূমিকার কথা বিশেষভাবে স্মরণ করা হয়। বৈঠকে আন্দোলন-সংগ্রামের সেই দিনগুলোর অবদানের কথা সবার সামনে তুলে ধরে যথাযথ স্বীকৃতি দেওয়া হয়।


​সাক্ষাৎ শেষে ফেসবুকে এক পোস্টে জাহিদ খান তাঁর গভীর উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিমন্ত্রণ এবং আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পরিশ্রমের এই স্বীকৃতি তাঁর জন্য অত্যন্ত সম্মানের। এই সুন্দর স্মৃতি ও আন্তরিক আতিথেয়তা তাঁর জীবনে সবসময় এক বিশেষ স্থান দখল করে থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..