1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

চট্টগ্রামে সিএমপির নতুন সোয়াত সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 3585 বার পঠিত
ad728

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগের অধীনে প্রাথমিকভাবে নির্বাচিত নতুন সোয়াত (SWAT) সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার (৩১ আগস্ট) নগরীর দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

যেকোনো জরুরি ও জটিল পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবিলায় নির্বাচিত সোয়াত সদস্যদের শারীরিক সক্ষমতা, পেশাগত কৌশল, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জোরদার করাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, পেশাদারিত্ব, সর্বোচ্চ শৃঙ্খলা ও সততার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। আধুনিক ও কার্যকর প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজেদের উপযুক্ত হিসেবে গড়ে তুলে জননিরাপত্তা নিশ্চিত করা এবং সংবেদনশীল অবস্থায় দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া ও মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার ফেরদৌস আলী চৌধুরী, মো. হাবিবুর রহমান এবং নেছার উদ্দিন আহম্মেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও প্রশিক্ষকবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..