1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

‘বাংলাদেশে একটি সাংস্কৃতিক বিপ্লব হবে’: রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 3217 বার পঠিত
ad728

দেশে একটি সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে হিন্দু, মুসলমান, খ্রিষ্টানসহ সর্বস্তরের মানুষের মাঝে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। একই সাথে একটি সুস্থ, সাবলীল ও গণমুখী সংস্কৃতি গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) সকালে রাজবাড়ী শহরের আজাদী ময়দানে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কোনো ধরনের ভেদাভেদ না রেখে সবার সমান অধিকার নিয়ে শান্তিতে বসবাসের বিষয়টি স্পষ্টভাবে নিশ্চিত করেছেন। সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়িয়ে জনগণের সৌহার্দ্য ও ঐক্য আরও মজবুত করতে তিনি আহ্বান জানান।

তিনি আরও বলেন, আগামী ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত উদযাপিতব্য 'নজরুল বর্ষে' শিক্ষার্থীদের কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ চর্চায় গভীরভাবে উদ্বুদ্ধ হতে হবে।

রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মো. মনজুর মোরশেদসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।

মূল আয়োজনের আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজাদী ময়দানে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে আলোচনা ও মনোজ্ঞ অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..