1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সিলেটে ৫৬ কিমি সড়কের বেহাল দশা: সওজ ও সিটি করপোরেশনের দ্বন্দ্বে ভোগান্তিতে নগরবাসী

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 12-10-2025 ইং
  • 23436 বার পঠিত
ad728

সিলেট নগরের ওপর দিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাভুক্ত প্রায় ৫৬ কিলোমিটার সড়ক ও মহাসড়ক চলে গেছে। তবে এসব সড়কের বেহাল অবস্থা এবং রক্ষণাবেক্ষণের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি, খানাখন্দ, পানি জমে থাকা ও চলাচলের অনুপযোগী রাস্তা নগরের পরিবহন ব্যবস্থাকে প্রায় অচল করে তুলেছে। এতে জনভোগান্তি যেমন বেড়েছে, তেমনি ঘটছে নিয়মিত দুর্ঘটনা।

জানা গেছে, এসব সড়কের রক্ষণাবেক্ষণ ও মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে সিলেট সিটি করপোরেশন (সিসিক) এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মধ্যে চিঠি চালাচালি চলছে। কে এই সড়কগুলোর দায়িত্ব নেবে—সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

সিলেট সিটি করপোরেশনের এক কর্মকর্তা জানান, “সওজ যদি এই সড়কগুলো আমাদের হস্তান্তর করে, তবে সেগুলোর উন্নয়ন পরিকল্পনা করা সহজ হবে। কিন্তু মালিকানা স্পষ্ট না থাকায় উন্নয়নকাজ আটকে আছে।”

অন্যদিকে সওজ-এর একটি সূত্র জানিয়েছে, “এই সড়কগুলোর অনেকগুলো জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের অংশ হওয়ায় সেগুলো আমাদের নিয়ন্ত্রণেই থাকা উচিত। তবে নগরের অভ্যন্তর দিয়ে যাওয়ায় কিছু অংশের রক্ষণাবেক্ষণ নিয়ে দ্বিধা তৈরি হয়েছে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, এই জটিলতা থেকে মুক্তি পেতে উচ্চপর্যায়ের প্রশাসনিক সিদ্ধান্ত জরুরি হয়ে পড়েছে। কারণ, দুই পক্ষের সমন্বয়হীনতায় দিনের পর দিন নাগরিকরা দুর্ভোগের শিকার হচ্ছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728