1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী বক্তা হচ্ছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 13-10-2025 ইং
  • 62436 বার পঠিত
ad728

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম (WFF)-এর উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৩ অক্টোবর) ইতালির রাজধানী রোমে স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) এই বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

বিশ্ব খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি ও যুব সমাজকে খাদ্য ব্যবস্থায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের নানা দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, কৃষি ও খাদ্য বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ইউনূস তার বক্তব্যে টেকসই খাদ্যব্যবস্থা গঠনে সামাজিক ব্যবসা ও তরুণ উদ্যোক্তাদের ভূমিকার ওপর আলোকপাত করবেন বলে ধারণা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..