1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

বিএনপির ৪৮ বছরের ৪৮টি প্রধান অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 02-09-2026 ইং
  • 2735 বার পঠিত
ad728

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে দলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ও ইতিহাস থেকে ৪৮টি উল্লেখযোগ্য অর্জনের তালিকা প্রকাশ করেছেন।

তাঁর মতে, প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ এক আধুনিক ও প্রযুক্তি নির্ভর শক্তিতে রূপ নিয়েছে।

মাহদী আমিনের মূল্যায়নে বিএনপির উল্লেখযোগ্য ৪৮টি অর্জন নিচে তুলে ধরা হলো:

  • রাষ্ট্রদর্শন ও শাসনব্যবস্থা: ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দর্শনের প্রবর্তন, ঐতিহাসিক ১৯ দফা, স্বাধীন ও সর্বভৌম পররাষ্ট্রনীতি, বহুদলীয় গণতন্ত্রের পুনর্প্রতিষ্ঠা, সংবাদপত্রের অবাধ স্বাধীনতা, ওআইসি ও মুসলিম বিশ্বে নেতৃত্ব এবং সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন।

  • গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সংস্কার: মুক্তবাজার অর্থনীতি ও ভ্যাট (VAT) চালু, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, সংসদীয় গণতন্ত্রে ঐতিহাসিক প্রত্যাবর্তন, স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন, এসিড অপরাধ দমন আইন এবং রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ঐতিহাসিক ‘৩১ দফা’।

  • শিক্ষা ও শিশু কল্যাণ: শিশু একাডেমি, শিশুপার্ক ও নতুন কুঁড়ি প্রবর্তন; স্বাধীনতা ও একুশে পদক প্রবর্তন; গণশিক্ষা কার্যক্রম, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলককরণ, দ্বাদশ শ্রেণি পর্যন্ত নারী শিক্ষা বিনামূল্যে করা; জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন।

  • অবকাঠামো, পরিবেশ ও প্রযুক্তি: পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠন, দেশের প্রথম ফ্লাইওভার নির্মাণ, টু-স্ট্রোক থ্রি-হুইলার বন্ধ করে সিএনজি চালু, পরিবেশ সংরক্ষণ আইন, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি, বিটিআরসি গঠন এবং বেসরকারি খাতে মোবাইল সংযোগ উন্মুক্তকরণ।

  • সামাজিক সুরক্ষা ও ক্ষেত্রভিত্তিক উন্নয়ন: গার্মেন্ট শিল্প ও জনশক্তি রপ্তানির সূচনা, কৃষকের ঋণ মওকুফ ও কৃষক কার্ড প্রবর্তন, নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড ও সংরক্ষিত নারী আসন বৃদ্ধি, কোস্ট গার্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠা, এবং ধর্মীয় উপাসকদের জন্য মাসিক সম্মানী প্রদান।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..