1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

জন্মদিনে সাবিনা ইয়াসমিনকে নিয়ে বিশেষ আয়োজন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 03-09-2026 ইং
  • 1151 বার পঠিত
ad728

‘প্লে-ব্যাক সম্রাজ্ঞী’খ্যাত দেশের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। কেউ তাকে বলেন কোকিলকণ্ঠী,কেউ কেউ আবার বলেন মিষ্টি গায়িকা। তার কণ্ঠের জাদু মুগ্ধ করে দেশের সব শ্রেণীর শোতাকে। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের মুখেই শোভা পেয়েছে সাবিনা ইয়াসমিনের কণ্ঠ।


হাজার হাজার গান গান গাওয়া বরেণ্য এই তারকার জন্মদিন আগামী ৪ সেপ্টেম্বর। ১৯৫৪ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। বিশেষ এই দিনটি উপলক্ষে (ওইদিন শুক্রবার) রাত ১০টা ২০মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শিরোনামের একটি অনুষ্ঠান।


সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমানের সঙ্গে অনুষ্ঠানে আলাপচারিতায় মেতে উঠবেন সাবিনা ইয়াসমিন।


এরইমধ্যে অনুষ্ঠানটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। অনুষ্ঠানটি পরেরদিন শনিবার বিকাল সাড়ে ৫টায় আবারও প্রচার করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..