1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ত্রুটিপূর্ণ নোট বিনিময়ে সব ব্যাংককে নির্দেশনা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 06-09-2026 ইং
  • 2255 বার পঠিত
ad728

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের মাধ্যমে ত্রুটিপূর্ণ ও দাবিযোগ্য নোট বিনিময়সংক্রান্ত সেবা নিয়মিতভাবে দেওয়ার জন্য দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল) এর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।


প্রশ্নে মো. মাহবুবুর রহমান (বেলাল) জানতে চান, দেশের বিভিন্ন স্থানে সাধারণ ও নিম্নআয়ের মানুষ বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক থেকে ছেঁড়া, ফাটা ও অতিরিক্ত ব্যবহৃত কাগুজে মুদ্রা সংগ্রহ করে নতুন মুদ্রার সঙ্গে বিনিময় করে থাকেন। এতে একদিকে ব্যবহারযোগ্য মুদ্রা ব্যাংকে জমা হয়, অন্যদিকে এসব মানুষ সামান্য লাভের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। বর্তমানে নতুন টাকা দেওয়া বন্ধ থাকায় অনেকের জীবিকার পথ রুদ্ধ হয়েছে। এ কার্যক্রম পুনরায় চালু করা হবে কি না?


জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে জারি করা সার্কুলারের মাধ্যমে জনসাধারণকে অপ্রচলনযোগ্য, ত্রুটিপূর্ণ ও দাবিযোগ্য নোট বিনিময়সংক্রান্ত সেবা নিয়মিতভাবে দেওয়ার জন্য দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে। এ ধরনের সেবা কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।


তিনি বলেন, নতুন নোট মুদ্রণ ও বাজারে প্রচলন একটি স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া। নতুন মুদ্রিত নোট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন ও বিনিময় সেবার মাধ্যমে নিয়মিতভাবে জনসাধারণের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..