1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

বিগ বসে সালমান

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-09-2026 ইং
  • 2123 বার পঠিত
ad728

অপেক্ষার অবসান। আজ ৬ সেপ্টেম্বর রাতেই পর্দায় ফিরছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। সালমান খানের উপস্থাপনায় শুরু হচ্ছে অনুষ্ঠানটির ২০তম মৌসুম। ‘বরদান’ ভাবনাকে কেন্দ্র করে সাজানো এবারের মৌসুমে থাকছে নতুন কিছু চমক ও অপ্রত্যাশিত মোড়।


‘বিগ বস ২০’-এর জমকালো উদ্বোধনী পর্ব দেখা যাবে জিওহটস্টারে রাত ৯টায়। গত মৌসুমের মতো এবারও প্রথমে ওটিটিতে প্রচার হবে অনুষ্ঠানটি। এরপর কালার্স টিভিতে রাত ১০টা ৩০ মিনিটে দেখা যাবে এর সম্প্রচার।


নতুন মৌসুমের প্রতিযোগীদের নিয়ে ইতোমধ্যে বেশ কিছু নাম সামনে এসেছে। নির্মাতাদের প্রকাশ করা প্রচারণামূলক ভিডিওতে অভিনেতা-রাজনীতিক মনোজ তিওয়ারির মেয়ে ঋতি তিওয়ারিকে প্রতিযোগীদের একজন হিসেবে দেখানো হয়েছে।


এ ছাড়া ইশা রিখি, আমির খানের ভাই ফয়সাল খান, করণ ওয়াহির সাবেক প্রেমিকা উদিতি সিং, কুশল তানওয়ার, কাজি তৌকির, ইয়ুং ডিএসএ, রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী এবং খুশি দুবেসহ কয়েকজনের নাম সম্ভাব্য প্রতিযোগী হিসেবে আলোচনায় রয়েছে। বক্সিং কিংবদন্তি মেরি কমের নামও সম্ভাব্য প্রতিযোগী হিসেবে এসেছে।


এবারের ‘বিগ বস’ বাড়িতেও থাকছে বড় পরিবর্তন। দ্বৈততার ভাবনাকে সামনে রেখে সাজানো হয়েছে বাড়িটি। পরিচিত বিভিন্ন জিনিসকে দেওয়া হয়েছে অস্বাভাবিক রূপ। রঙিন ও প্রাণবন্ত এই বাড়ির নকশায় অনুপ্রেরণা নেওয়া হয়েছে ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এর কল্পনার জগৎ থেকে।


নতুন বাড়ির সবচেয়ে বড় রহস্যগুলোর একটি ‘২০ নম্বর কক্ষ’। আপাতত দর্শকদের কাছ থেকে কক্ষটি আড়ালেই রাখা হয়েছে। মৌসুম এগোনোর সঙ্গে সঙ্গে এর রহস্য প্রকাশ করা হবে।


এবারের মৌসুমের মূল ভাবনাও বেশ আলাদা। প্রচারণামূলক ভিডিওতে সালমান খান বলেন, ‘বিগ বস’-এ এবার পাওয়া যাবে ‘অতিরিক্ত জীবনদান’। তবে এই ‘জীবনদান’ ঠিক কীভাবে খেলায় প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়।


সালমান খান ইঙ্গিত দিয়েছেন, এবারের মৌসুমে শুধু খেলার নিয়মই নয়, খেলার ধরনও বদলাবে। তার ভাষ্য, ‘জীবনদান’ যেভাবে শোনা যাচ্ছে, বিষয়টি ততটা সরল নয়। বাড়িতে ঢোকার পরই দর্শকরা এর আসল অর্থ জানতে পারবেন।


‘বিগ বস’-এর ২০তম মৌসুমকে বিশেষ করে তুলতে নতুনভাবে পুরো আয়োজন সাজানোর কথা জানিয়েছেন জিওস্টারের হিন্দি ও ইংরেজি বিনোদন ব্যবসার প্রধান অলোক জৈন। তার মতে, ২০টি মৌসুমে পৌঁছানো যেকোনো বিনোদনমূলক আয়োজনের জন্য বড় মাইলফলক। তাই এবারের খেলায় নতুনত্ব আনার পাশাপাশি প্রতিযোগী ও দর্শকদের জন্য অপ্রত্যাশিত কিছু উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।


নতুন প্রতিযোগীদের ঘিরে আলোচনা, রহস্যময় ‘২০ নম্বর কক্ষ’ এবং ‘জীবনদান’-এর নতুন ভাবনা—সব মিলিয়ে আজ রাতের উদ্বোধনী পর্ব ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..