1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

মশা তাড়ানোর স্প্রে কতটা নিরাপদ?

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-09-2026 ইং
  • 2624 বার পঠিত
ad728

মশার কামড় থেকে বাঁচতে ঘরে ও বাইরে বিভিন্ন ধরনের মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করা হয়। তবে এসব স্প্রে ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি বলে জানিয়েছেন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক চিরাগ ট্যান্ডন। তার মতে, নির্দেশনা অনুযায়ী ব্যবহার করলে এসব পণ্য সাধারণত সুস্থ মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে না। তবে ভুলভাবে ব্যবহার করলে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।


চিকিৎসক ট্যান্ডন বলেন, মশা তাড়ানোর কয়েল, বাষ্পনির্গমক যন্ত্র ও স্প্রেতে মশা মেরে ফেলা বা দূরে রাখার রাসায়নিক থাকে। উপযুক্ত পরিবেশে এবং নির্দেশনা অনুযায়ী ব্যবহার করলে এগুলো বেশিরভাগ সুস্থ মানুষের জন্য সামান্য ঝুঁকি তৈরি করে।সমাজবিজ্ঞান কোর্স বাছুন


ঘরে ব্যবহারের মশা তাড়ানোর স্প্রে অল্প সময়ের জন্য কার্যকর হতে পারে। তবে বাইরে থাকলে ব্যক্তিগত ব্যবহারের স্প্রে ব্যবহার করা ভালো বলে জানান তিনি।


চিকিৎসক ট্যান্ডনের মতে, স্প্রের নির্দেশনা উপেক্ষা করলে এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। ঘরে ব্যবহারের কোনো স্প্রে প্রয়োগের পর ওই স্থান সর্বোচ্চ তিন ঘণ্টা পর্যন্ত এড়িয়ে চলার প্রয়োজন হতে পারে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বা কাটা-ছেঁড়া ত্বকে এ ধরনের পণ্য প্রয়োগ না করার পরামর্শ দিয়েছেন তিনি।


মশা তাড়ানোর উপকরণ ব্যবহারের ক্ষেত্রে মূল বিষয় হলো সঠিক পরিমাণে প্রয়োগ করা। নির্ধারিত পরিমাণের বেশি ব্যবহার করলে বাড়তি সুরক্ষা পাওয়া যায় না। বরং রাসায়নিকের সংস্পর্শ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।


এ ছাড়া প্রয়োজন না হলে একাধিক মশা তাড়ানোর পণ্য একসঙ্গে ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কোনো পণ্যের নির্দেশনায় একসঙ্গে ব্যবহারের অনুমতি থাকলে তবেই তা করা উচিত।


কোনো মশা তাড়ানোর পণ্য ব্যবহারের পর দীর্ঘ সময় ধরে শ্বাস নিতে অসুবিধা হলে দ্রুত বেশি বাতাস চলাচল করে এমন স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ট্যান্ডন। সমস্যা অব্যাহত থাকলে উপযুক্ত চিকিৎসা নেওয়া উচিত।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..