1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

রেমিট্যান্স ছাড়া অভ্যুত্থান-পরবর্তী সরকারের টিকে থাকা মুশকিল ছিল: ড. মুহাম্মদ ইউনূস

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 14-10-2025 ইং
  • 56477 বার পঠিত
ad728

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ছাড়া অভ্যুত্থান-পরবর্তী সরকারের টিকে থাকা কঠিন হতো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ইতালি সফরের তৃতীয় দিনে, স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “প্রবাসীরা দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের পাঠানো রেমিট্যান্সই রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতায় বড় ভূমিকা রেখেছে। ওই সময় দেশে বড় কোনো বিনিয়োগ আসেনি, ছিল না পর্যাপ্ত রাজস্ব আয়ও—প্রবাসীদের পাঠানো অর্থই ছিল মূল ভরসা।”

তিনি আরও বলেন, “বর্তমান ও ভবিষ্যতের জন্যও রেমিট্যান্স নির্ভরতা কমাতে হবে। দেশীয় উৎপাদন ও বিনিয়োগ বাড়িয়ে স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে তার সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন এবং প্রবাসীরা নানা মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..