1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

"ফায়ার সার্ভিসের তালিকাভুক্ত অবৈধ গুদাম ছিল আলম ট্রেডার্স: লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম"

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 15-10-2025 ইং
  • 15347 বার পঠিত
ad728

রাজধানীর মিরপুর রূপনগর এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া রাসায়নিক গুদাম 'আলম ট্রেডার্স' ফায়ার সার্ভিসের তৈরি অবৈধ প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়েছেন সংস্থার পরিচালক (অপারেশন অ্যান্ড মেইটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের তিনি বলেন,
"আলম ট্রেডার্স নামক প্রতিষ্ঠানটি অবৈধভাবে রাসায়নিক মজুত করছিল। এটি আমাদের নজরদারির মধ্যে ছিল এবং এর বিরুদ্ধে আগেও ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছে।"

তিনি আরও জানান,
"ফায়ার সার্ভিসের তৈরি করা ঝুঁকিপূর্ণ অবৈধ রাসায়নিক স্থাপনার তালিকায় আলম ট্রেডার্সের নাম ছিল। তাদের তিনবার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি বা নিরাপত্তা ব্যবস্থা নেয়নি।"

মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুদামটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, আগুন আশপাশের ঘর দোকানেও ছড়িয়ে পড়ে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনায় প্রাণহানির পাশাপাশি গুদাম আশপাশের স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728