বহুল
প্রতীক্ষিত ‘জাতীয় জুলাই সনদ-২০২৫’ এর স্বাক্ষর অনুষ্ঠান
আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয়
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
অনুষ্ঠানকে
ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে
সংসদ এলাকা এবং আশপাশের আকাশসীমায় ড্রোন বা যেকোনো ধরনের উড়ন্ত ক্যামেরা
(Drone Camera) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা
করা হয়েছে।
এক
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, “অনুষ্ঠান চলাকালে
সংসদ ভবন এলাকায় কেউ যেন ড্রোন উড়াতে না পারেন, সে
বিষয়ে কঠোর নজরদারি থাকবে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এ ধরনের
নির্দেশনার পেছনে নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করা হয়েছে।
‘জুলাই সনদ-২০২৫’ স্বাক্ষরের মাধ্যমে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের
একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে দেশের আগামী দিনের দিকনির্দেশনা নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে।
অনুষ্ঠানটি
জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে
সরাসরি সম্প্রচার করার প্রস্তুতি চলছে। তবে নিরাপত্তার স্বার্থে অননুমোদিত ডিভাইস ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

